এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দুর্দান্ত জয়, ৯৫ রানে হারল শ্রীলঙ্কা
দুই ওপেনার হোসেন ও সালমানের অপরাজিত উদ্বোধনী জুটিতে ২০৮ রানের বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কাকে ৯৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে এই সংগ্রহ গড়ে স্বাগতিকরা। জবাবে ৫ উইকেটে ১১৩ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।